রংপুরে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনাস গ্রেপ্তার

রংপুরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা চেষ্টা, ডাকাতি, মাদকসহ ১৪ মামলার আসামি আনাস সামাদকে (৩৫) ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রংপুর নগরীর স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে তাজহাট মেট্রোপলিটন থানায় হস্তান্তর করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির জানান, আনাস পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, সড়ক ডাকাতি, চুরি, মাদক কারবার ও সেবনসহ ১৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি আনাস গোপনে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার কাজ করছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

এ ছাড়া তাজহাট এলাকায় অটোরিকশা গ্যারেজের মালিক আবদুর রহমান হত্যা মামলার সঙ্গে আনাসের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, আনাস নগরীর রেলগেট বাবুপাড়া এলাকার আবদুস সামাদের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments