অনুমোদনহীন খাবার পানি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে অনুমোদনহীন পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাফিস এ জরিমানা করেন।

জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

তিনি জানান, নগরীর বালিয়াপুকুর এলাকায় ‘ফিউচার মিনারেল ওয়াটার’ বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (১৯ লিটার জার পানি)’ উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments