বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহার ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বক্তারা বলেন, এই আন্দোলন কোনো রাজনৈতিক স্বার্থে নয়; এটি গৃহহীন, বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াই। সরকার যদি সংলাপের পথ বেছে নেয়, তবে সংকটের সমাধান শান্তিপূর্ণভাবেই সম্ভব।
গোল টেবিল বৈঠকে বক্তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষন করে বলেন, অবিলম্বে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু এবং কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া শুরু করার দাবি জানান। বৈঠকে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর তাজ আরা ঐশী, গণধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, জাতীয় সংস্কার জোট চেয়ারম্যান আমিন আহমেদ আফসারী, বাসদ (মার্কসবাদী) এর কেন্দ্রীয় নেতা মাসুদ রানা, সংগ্রাম পরিষদের মোসা, রহিমা বেগম ও মোসা. নাসরীন সুলতানাসহ অনেকে বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments