অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত

অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এবং দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর বাজারে সিঙ্গাপুর যুবদল এসোসিয়েনের সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুনিয়াদহ ইউনিয়ন শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজান আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি ও জুনিয়াদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শিহাবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জালাল মাতবর, ভেড়ামারা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুনিরুল ইসলাম খান, উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল, সদস্য সচিব এস এম আল হুসানইন সোহাগ, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপি নেতা মীর মাহাবুব আলম মহন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জিন্নাহ আলী ও বিশিষ্ট সমাজসেবক মীর আব্দুস সামাদ বিদ্যুৎ, সামছুল হকসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন ও কাইয়ুম হাসান।

আলোচনা অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজান আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments