শিল্পকলায় ‘নিখাই’

চরকালীন ভালোবাসার গল্পকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন হলো থিয়েটার প্রযোজিত নাটক ‘নিখাই’। এটি থিয়েটারের ৩৪তম প্রযোজনার নাটক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি।
চিরকালীন ভালোবাসার গল্প নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। ব্রিটিশ শাসনামলের সময় একটি স্টিমার ঘাটকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নানা ধরনের লোকের আনাগোনা সেখানে। স্থায়ীভাবে কেউই থাকে না ঘাটে। কিন্তু এক বৃদ্ধ ১০ বছর ধরে এ ঘাটকে আঁকড়ে পড়ে আছে। রাত-বিরাতে এ ঘাটে কেউ না থাকলেও ওই বৃদ্ধকে ঠিকই পাওয়া যায়। একদিন হঠাৎ মাঝরাতে এক ব্রিটিশ দারোগা তার স্ত্রীকে নিয়ে হাজির হয়। নদী পার হওয়া তাদের জন্য ভীষণ জরুরি। কিন্তু কোনো মাঝি না পাওয়ায় অপেক্ষা করতে হয় তাদের। এরপর একের পর এক ঘটতে থাকে নানা ঘটনা। বেরিয়ে আসে একজন মানুষের জন্মের ইতিহাস। এভাবেই এগিয়ে যায় আত্মপরিচয়-সন্ধানী চিরকালীন ভালোবাসার গল্প ‘নিখাই’ নাটকের কাহিনী।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- রফিকুল ইসলাম রফিক, প্রবীর দত্ত, ইউশা আনতারা প্রপা, তৌহিদুল ইসলাম বাদল, লেনিন ফিরোজী, শংকর সরকার প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments