রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২৪ সেপ্টেম্বর, প্রার্থী ৪৪ জন

রাজশাহী কালেক্টরেট ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরীর মিনি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১৭টি পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার ১৯৬ জন। এ উপলক্ষ্যে ব্যানার, পোস্টার ও লিফলেটে প্রচারণা জমে উঠেছে।
সদস্যরা জানান, নির্বাচন ঘিরে দীর্ঘদিন ধরেই প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে। অনেকের মতে, এ নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার একটি বড় সুযোগ।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজ জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাপতি পদে চারজন, সহ-সভাপতি পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে চারজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, নাট্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে চারজন, ক্রীড়া সম্পাদক পদে পাঁচজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন, মহিলা বিষয়ক সম্পাদক পদে দুইজন, সদস্য পদে ১৩ জন প্রার্থীসহ ১৭টি পদে ৪৪ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments