বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিপাহী দুর্জয় হাজং ৪১তম পুরুষ জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন। প্রতিযোগিতায় বিজিবি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার রাজধানীর পল্টনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘৪১তম পুরুষ সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৫’ এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় বিজিবি পুরুষ ভারোত্তোলন দল ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে দলগত রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সেনাবাহিনী, বিজিবি, আনসার, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এই ৫টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়।



