গাইবান্ধা-৫ আসনের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ কামরুজ্জামান সোহাগ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন । সম্ভাব্য প্রার্থীরা ঘুরছেন নিজ নিজ এলাকায়। পাশপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা।
এদিকে গাইবান্ধা- ৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী দলের সদস্য মো. কামরুজ্জামান সোহাগও পিছিয়ে নেই। তিনি ৫ আগষ্টের পর তার নিজ এলাকাসহ আশাপাশের এলাকায় সাধারন মানুষের কাছে যাচ্ছেন। শুনছেন তাদের সমস্যার কথা। আর্থিক সহযোগিতার পাশাপাশি আগামী নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নে মনোযোগ দিবেন এবং মানুষের পাশে থেকে কাজ করা আশ্বাস দিচ্ছেন।
এদিকে গাইবান্ধার সাঘাটায় ছাত্র যুব উন্নয়ন সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও কনর্সাট অনুষ্ঠিত হয়েছে। ছাত্র যুব উন্নয়ন সংঘ,কচুয়া হাট সাঘাটা গাইবান্ধার আয়োজনে শুক্রবার বিকালে কচুয়া হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও কনর্সাট অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ খেলায় স্থানীয় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।
ছাত্রযুব উন্নয়ন সংঘের সভাপতি ও গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তারেক তৌফিকুর ইসলাম রিয়াদের সভাপতিত্বে ও ছাত্রযুব উন্নয়ন সংঘের
সাধারণ সম্পাদক,ও সাঘাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়ান আহম্মেদ রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আব্দুল মঈন প্রধান লাবু, সিনিয়র যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি,আলাউদ্দিন মন্ডল, যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি,মোস্তাক আহম্মেদ মিলন, যুগ্ম-আহবায়ক, সাঘাটা উপজেলা বিএনপি। এছাড়াও উপজেলা,ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন ও ঐক্য গড়ে তুলতেই এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments