নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক তরুনকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল সোমবার সকালে নিহতের মা যোবেদা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় ১০ জনকে এজাহারভুক্ত আসামি ও আরো ১০-১৫জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মামলার ৩ নম্বর আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শনিবার রাত ৯টার দিকে রাকিবকে হত্যা করে দৃর্বত্তরা। নিহত রাকিব খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।
এ ঘটনার পরদিন রবিাবার সকাল ১১টার দিকে নিহতের স্বজরা ও বিক্ষুদ্ধ লোকজন সন্দেহভাজন হত্যার সঙ্গে জড়িতদের বাড়িতে হামলা, ভাঙচুর ও বসত ও রান্নাঘরসহ ৮টি ঘরে অগ্নিসংযোগ করে।
হত্যা কান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, নিহত রাকিবের চাচা বাড়িতে পাকা ভবন নির্মান কাজ করছিল। আসামিরা ভবন নির্মান কাজে চাঁদা দাবি করে। এ নিয়ে বিরোধ বাঁধলে স্থানীয় বাজার থেকে আসার পথে রাতের আধারে রাকিব ও তার ছোট ভাইয়ের উপর হামলা করে। এ সময় বাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার ছোট ভাই আহত হয়।
এ দিকে রাকিব হত্যকান্ডের বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঐ ্এলাকার লোকজন গতকাল সোমবার বিক্ষোভ করে। ময়না তদন্ত শেষে বিকালে পুলিশের উপস্থিতিতে নিহতের লাশ দাফন করা হয়েছে। আসামিরা এলাকা থেকে পালিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, এজারভুক্ত আসামিদের মধ্যে তিন নম্বও আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছ্ ্এলোকার পুলিশ মোতায়েন রয়েছে।
হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আনইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন। ।



