নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নোয়াখালী জেলা শহরের মাইজদীর হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. তাসের রহমান।

এতে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এ এন এম নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চিতা দাস এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিকউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে জেলার কৃতি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।

বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জেলা প্রশাসন, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments