রাবিতে ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নে ১৩ কোটি টাকার প্রকল্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্টারনেট সংযোগ ব্যবস্থার উন্নয়নে ১৩ কোটি ২০ লাখ ৯২ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রকল্পটি ইউজিসির অধীনে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় একটি উপ-প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন, আবাসিক হল, ডরমিটরি এবং আবাসিক এলাকাগুলোতে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে। এর ফলে শিক্ষা, গবেষণা, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে।

জনসংযোগ প্রশাসক বলেন, দেশের সব নাগরিকের জন্য তথ্যপ্রযুক্তি সুবিধা সম্প্রসারণে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট অবকাঠামো উন্নয়নের এ প্রকল্প অনুমোদিত হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই কাজ করছে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পকে ঘিরে কিছু সংগঠন বা ব্যক্তি নিজেদের কৃতিত্ব দাবি করার প্রবণতা দেখা যাচ্ছে। তবে ইন্টারনেট উন্নয়ন প্রকল্পটি কোনো ব্যক্তি বা সংগঠনের উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা ও ইউজিসির অনুমোদনের ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments