রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বস্তাবন্দী অবস্থায় নার্গিস বেগম (৪৬) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নার্গিস বেগম লতারপাড়া গ্রামের বাসিন্দা ও রাসেল মিয়ার স্ত্রী।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে স্থানীয় এক কৃষক জমি চাষ করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে স্থানীয়রা বস্তাটি খুলে ভেতরে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি নাজমুল হক বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments