নোবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ সংসদ এবং চলো পাল্টাই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও উপাচার্যের (রুটিন দায়িত্ব) দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের সামনে দুটি ফলদ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি কর্মসূচির সফলতা কামনা করে সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে অধিক পরিমাণে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ব্র্যাক ব্যাংকের মাইজদী কোর্ট শাখার ম্যানেজার মো. শাহেদুজ্জামান এবং তরুপল্লবের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ব্র্যাক ব্যাংকের অর্থায়ন এবং তরুপল্লবের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচির আওতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০০টি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments