নোয়াখালীর সোনাইমুড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষা ও ২০২৫ সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল্লাহ বাকেরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাওলানা বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি অ্যাডভোকেট শাহজালাল ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া এবং মাদ্রাসার অভিভাবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল।
অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিজানুর রহমান ও ইনচার্জ ফয়েজুর রহমান ভূঁইয়া।
পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।



