ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে বিরোধ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীকে ফুটন্ত গরম পানি মেরে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার সৎ ছেলের বৌ ও নাতি বৌকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করেছে চরজব্বার থানার পুলিশ।  

বুধবার সকালে ভুক্তভোগী ঐ নারীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে  থানায় একটি মামলা দায়ের করেন। এর   আগে গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  প্রথম স্ত্রীর মৃত্যু পর আব্দুল গনি কুলছুমাকে বিয়ে করেন। গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কয়েকদিন আগে কুলছুমার রোপণ করা একটি শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমা প্রতিবাদ করলে সাইফুল ও তার বোনদের সঙ্গে তার ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে  সৎ ছেলে সাইফুল ও তার বোনেরা মিলে কুলছুমার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়।  এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।  

ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কৌশলে পুলিশ বা স্থানীয় কাউকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করেন। অভিযুক্তরা গোপনে চিকিৎসা করানোর প্রলোভন দেখিয়ে প্রথমে ৫ হাজার টাকা দেয় এবং পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনাটি চেপে যেতে বলে।  কিন্তু প্রতিশ্রুত টাকা না দেওয়ায় এবং কুলছুমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঘিটনাটি জানাজানি হয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিষয়টি পুলিশকে না  জানিয়ে গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই অভিযুক্ত নারীকে  গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ঐ নারীর বাবা ৬জনকে এজহারভুক্ত আসামি করে মামলা দায়ের করেছেন। আজ দুপুরে  গ্রেফতারকৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments