নোয়াখালীর ঐতিহ্যবাহী সেনবাগ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএ) শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাব রেস্টুরেন্টের অডিটরিয়ামে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সভাপতিত্বে ও সমিতির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় সমিতির সাবেক সভাপতি ইউনুস পাটোয়ারী বাচ্চু, এয়ার কমোডোর গোলাম হোসেন, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল, উপসচিব আবু নাসের টিপু, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আফজাল নাসের, টপস্টার গ্রুপের চেয়ারম্যান একেএম নাসির উদ্দিন, টপস্টার গ্রুপের পরিচালক এবিএম শাহাদাত হোসেন, ঢাকাস্থ সেনবাগ কল্যাণ সমিতির সভাপতি এবিএম ফারুক, এডিশনাল এসপি আবুল বাছের, ট্রান্সপারেন্ট গ্রুপের চেয়ারম্যান এটিএম জহিরুল হক, সমিতির সেক্রেটারি মোজাম্মেল হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তিনি সমিতির সদস্যদের বহুদিনের লালিত স্বপ্ন ‘সেনবাগ সিটি’ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা উন্মোচন করেন। সেনবাগ সিটি’ — ঢাকায় একটি মিনি সেনবাগ। দীঘর্মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ঢাকায় ৫টি সুউচ্চ ভবনে তৈরি হবে ১৮০ পরিবারের জন্য রেসিডেনশিয়াল কমপ্লেক্স যার নাম সেনবাগ সিটি। এটি হবে একটি স্যাটেলাইট রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল সিটি, যা ঢাকার মূল শহরের সঙ্গে থাকবে



