রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রাজিন মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজিন মিয়া মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে রাজিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে রাজিন তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বরাত দিয়ে র‍্যাব আরও জানায়, গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলাটি নিয়ে ব্যাপক আলোচনা হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মিঠাপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রাজিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments