রাজশাহীতে সহযোগিতা চান পুলিশ কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবাগত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন।

রবিবার (১৭ মে) বেলা ১১টায় সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরএমপি কমিশনার বলেন, ‘এই মহানগরীতে মাদক, জুয়াসহ অপরাধ দমনে পুলিশী অভিযান আরও জোরদার হবে। একই সঙ্গে পুলিশী কার্যক্রম অধিকতর সেবামূলক, জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে আরএমপির সকল ইউনিট কার্যকর ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, পুলিশ কমিশনারের কার্যালয়সহ মেট্রোপলিটন পুলিশের সকল ইউনিটে সেবা নিতে এসে কোনো ব্যক্তি যেনো আর্থিক বা অন্য কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। আইজিপি’র নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানাকে ‘জিরো কমপ্লেইন’ হিসেবে গড়ে তোলা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স গ্রহণে নাগরিকরা যেনো ভোগান্তি বা হয়রানির সম্মুখীন না হন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

রাজশাহী মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তিনি সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। তিনি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন।

তিনি আরএমপির সকল পুলিশ সদস্যদের স্বাধীনভাবে, পেশাদারিত্বের সঙ্গে ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং দুই মাসে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম এবং আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি মোঃ গাজিউর রহমান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments