ডি-ফ্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুল্লাহ, মহাসচিব নাজমুল হুদা

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আসাদুল্লাহ মিয়াকে সভাপতি এবং নাজমুল হুদাকে মহাসচিব করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণমন্ত্রী ও ডি-ফ্যাবের প্রধান উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাওয়েল), আমরা বিএনপি পরিবার ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক আতিকুর রহমান, অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মীর আবদুর রাজ্জাক এবং মো. শামসুর রহমান।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আব্দুল্লাহ আল মামুনকে। সিনিয়র যুগ্ম-মহাসচিব হয়েছেন মরতুজ আলী।

যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হযরত আলী (আমিনুল), মোবারক হোসাইন, মুক্তার হোসেন, সাইদুর রহমান, মাসুদুর রহমান, সুমন হায়দার, জাহাঙ্গীর আলম, শামীমুল ইসলাম, মঞ্জুরুল আলম সজীব, ইব্রাহিম, কে এম আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল আদি, আতিকুর রহমান, হায়াত মাহমুদ, শাহরিয়ার রিপন, আনোয়ার হোসেন, সঞ্জয় সিংহ, রুবেল আহমেদ রবিন, গোলাম ফারুক, রাজীব পাল, জাকির হোসেন, আসাদুজ্জামান, আলী আকবর, মোক্তেসদুল হক এবং আব্দুল আল মামুন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ রাশেদুল আলম। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, মেহেদী হাসান রাজু, সৈকত কুমার পাল, কামরুল হাসান, মোক্তার হোসেন, কাজিউর রহমান, শুভন্তত্র, বিপুলঞ্জিৎ কর্মকার, আবু সাঈদ, কায়সার হোসেন, আবু বকর সবুজ ও এমরান হাসান। দপ্তর সম্পাদক করা হয়েছে লুৎফর রহমান নাদিমকে। সহ-দপ্তর সম্পাদক পদে রয়েছেন মাইনুল ইসলাম।

কোষাধ্যক্ষ হয়েছেন সোহেল মিয়া। প্রচার সম্পাদক চন্দন কুমার সরকার এবং সহ-প্রচার সম্পাদক ইমতিয়াজ।
শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক বেলাল হোসেন এবং সহ-শিক্ষা ও ছাত্রবিষয়ক সম্পাদক রেজাউল করিম। সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু শামা এবং সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম।

তথ্য, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক করা হয়েছে আরিফুর রহমানকে। সহ-তথ্য, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইন। দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আব্দুল কাদের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাহিদ স্থান, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক শওকত আমিন, পরিকল্পনা সম্পাদক তামিম আহমেদ এবং সমাজকল্যাণ সম্পাদক ইহাম উদ্দিন।

এ ছাড়া গণমাধ্যম ও মিডিয়া সম্পাদক রাজু আহমেদ, আইন সম্পাদক নীতীশ চন্দ্র রায়, ধর্ম সম্পাদক নুরুন্নবী, ক্রীড়া সম্পাদক শফিক-উল-জামান এবং সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাশার দায়িত্ব পেয়েছেন।

পরিবেশ, আপ্যায়ন, যোগাযোগ, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে এবং নির্বাহী সদস্য হিসেবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের দেড় শতাধিক ফার্মাসিস্ট এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments