অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

রোববার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের বর্তমান চিত্র অ্যাটর্নি জেনারেলের কাছে তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা কামনা করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments