বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১২ আগস্ট দেশে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।
জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার বিষয়ে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সফর মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে এবং আগামী ১২ আগস্ট সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে।



